হোম > বিনোদন > টেলিভিশন

জোভানের লেখায় নায়িকা ফারিণ

ফারহান আহমেদ জোভান টিভি নাটকের নিয়মিত মুখ। অভিনয়ের বাইরে এবার নাট্যকার হিসেবেও নাম লেখালেন তিনি। এর আগে জোভানের গল্পভাবনায় নাটক নির্মিত হলেও এবার প্রথমবারের মতো চিত্রনাট্য লিখেছেন। আর নায়িকা হিসেবে বেছে নিয়েছেন তাঁর বহু দিনের সহ-অভিনেত্রী তাসনিয়া ফারিণকে।

জোভানের লেখা নাটকের নাম ‘আমার বার্থ ডে’। বানিয়েছেন সহিদ উন নবী। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে রাজধানীর পুরান ঢাকায়।

জোভান বলেন, ‘এই গল্পটা মাথায় আসে আমার জন্মদিনে। সে সময়ই গল্পটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি।’

ফারিণ বললেন, ‘অভিনয়ের ব্যস্ততার বাইরে গিয়েও গল্প নিয়ে ভাবা, লেখা কিন্তু অনেক কষ্টসাধ্য। প্রথম গল্প, চিত্রনাট্য হিসেবে জোভান খুব ভালো লিখেছেন।’

জোভান ও ফারিণসহ নাটকে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু, তানজিম হাসান অনিক, মানতাহা ওয়ার্দা প্রমুখ।

পথিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘আমার বার্থ ডে’ নাটকটি ২২ অক্টোবর একুশে টেলিভিশনে এবং ২৫ অক্টোবর গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

রমজান মাসজুড়ে সাফা কবিরের রান্নার অনুষ্ঠান

দুই দশকের পুতুল

সাগর জাহানের দুই নাটকে মোশাররফ করিম ও আইশা

রমজানের অনুষ্ঠান উপস্থাপনায় রিচি ও মম

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অস্ত্রোপচার সম্পন্ন

মারা গেছেন অভিনেতা তিনু করিম

ভালোবাসা দিবসে এটিএন বাংলায় ‘পাঁচফোড়ন’

আলেয়া ফেরদৌসীর নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির নাটকে পুতুল

যাত্রাশিল্পের নিবেদিত প্রাণ মিলন কান্তি দের প্রয়াণ

ডলি জহুরের সঙ্গে ভালোবাসা দিবসের নাটকে শিউলি শিলা