হোম > বিনোদন > টেলিভিশন

ভালোবাসা মানে শুধু ভোগ নয়: নাজিফা তুষি

বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি। তাঁর গত বছরটি গেছে স্বপ্নের মতো। ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ের পালে হাওয়া লেগেছে তুষির। এই অভিনেত্রীর কাছে ভালোবাসা শুধু ভোগ নয়।

২০১৪ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। ওই আসরে তিনি প্রথম রানারআপ হয়েছিলেন। এরপর ২০১৬ সালে নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ দিয়ে শুরু করেন চলচ্চিত্রে যাত্রা। গত বছরের আলোচিত ও ব্যবসাসফল ‘হাওয়া’ সিনেমায় ‘গুলতি’ চরিত্রটি তাঁকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। এ ছাড়া গত বছরের আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ দিয়েও প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

তুষি বলেন, ‘আমার কাছে মনে হয় ভালোবাসা শুধু ভোগ নয়, ভোগের পাশাপাশি ত্যাগও। প্রাপ্তিতেই সব ভালোবাসা নিহিত, এটার সঙ্গে আমি একমত না। না পাওয়ার মধ্যেও অনেক ভালোবাসা লুকানো থাকে। ভালোবাসা হলো যেটা ভালো লাগায়, অভ্যস্ততাই আমার কাছে ভালোবাসা।’ 

ভালোবাসা দিবসে তুষি মিস করেন প্রিয় সময়গুলোকে। 

রমজান মাসজুড়ে সাফা কবিরের রান্নার অনুষ্ঠান

দুই দশকের পুতুল

সাগর জাহানের দুই নাটকে মোশাররফ করিম ও আইশা

রমজানের অনুষ্ঠান উপস্থাপনায় রিচি ও মম

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অস্ত্রোপচার সম্পন্ন

মারা গেছেন অভিনেতা তিনু করিম

ভালোবাসা দিবসে এটিএন বাংলায় ‘পাঁচফোড়ন’

আলেয়া ফেরদৌসীর নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির নাটকে পুতুল

যাত্রাশিল্পের নিবেদিত প্রাণ মিলন কান্তি দের প্রয়াণ

ডলি জহুরের সঙ্গে ভালোবাসা দিবসের নাটকে শিউলি শিলা