হোম > পরিবেশ

বৃষ্টি আসবে, মিলবে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারা দেশে বিরাজমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এ থেকে মুক্তির সুসংবাদ দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গায় এ তাপপ্রবাহ কমতে পারে। ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে জানান, ঘূর্ণিঝড় ইয়াস উপকূলে আঘাত হানার সঙ্গে সঙ্গে ভারত এবং বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে উপকূল অঞ্চল দিয়ে।

গরম বাড়ছে, বৃষ্টির পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা

মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী

তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আরও বাড়বে গরম

ঢাকায় উঠেছে ঝলমলে রোদ, তাপমাত্রা ১৮.২

বঙ্গোপসাগরে লঘুচাপ, এগোচ্ছে পশ্চিম দিকে

ঢাকায় দিনের বেলা বাড়বে গরম

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বাড়বে তাপমাত্রা

ঢাকায় তাপমাত্রা বেড়েই চলেছে

সারা দেশে গরম আরও বাড়ার পূর্বাভাস