হোম > পরিবেশ

৭ জেলায় মৃদু তাপপ্রবাহ কত দিন থাকবে জানাল আবহাওয়া দপ্তর

আজকের পত্রিকা ডেস্ক­

৭ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আজ বৃহস্পতিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—রাজশাহী, রাঙামাটি, ফেনী, সীতাকুণ্ড, যশোর, বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

সংস্থাটির তথ্যমতে, আগামীকাল শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও যশোরে—৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গত দুই দিনের তুলনায় বেশি।

আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে, ১৯ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

গরম বাড়ছে, বৃষ্টির পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা

মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী

তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আরও বাড়বে গরম

ঢাকায় উঠেছে ঝলমলে রোদ, তাপমাত্রা ১৮.২

বঙ্গোপসাগরে লঘুচাপ, এগোচ্ছে পশ্চিম দিকে

ঢাকায় দিনের বেলা বাড়বে গরম

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বাড়বে তাপমাত্রা

ঢাকায় তাপমাত্রা বেড়েই চলেছে

সারা দেশে গরম আরও বাড়ার পূর্বাভাস