হোম > পরিবেশ

কুয়াকাটা সৈকতে এক পাবিহীন জীবিত কচ্ছপ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে সামনের বাঁ পাবিহীন একটি জীবিত মা কচ্ছপ। ডিম দিতে অথবা এক পায়ের অভাবে ঢেউয়ের তোড়ে ভেসে এসেছে বলে ধারণা রক্ষা কমিটির। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা বলছেন, কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। এটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে। এক পা না থাকায় ঢেউয়ের তোড়ে কচ্ছপটি ভেসে আসতে পারে। তবে এ মৌসুমে ডিম দিতেও কচ্ছপ তীরে চলে আসে। 

ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ামাত্র আমরা ঝাউবাগান এলাকায় গিয়ে কচ্ছপটি উদ্ধার করি। এটির নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের পাতা জালে এটি আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ছাড়া এটির সামনের বাঁ পা অনেক আগেই হারিয়েছে। আমরা বন বিভাগ ও ওয়ার্ল্ডফিশ ইকোফিশের গবেষকদের খবর দিয়েছি।’

ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এটি মূলত জলপাইরঙা সাগর কাছিম প্রজাতির কচ্ছপ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘লিপিডোসিলাস ওলিভেসিয়া’। এসব কচ্ছপ মূলত গভীর সাগরে বিচরণ করে। এ মৌসুমের অমাবস্যা এবং পূর্ণিমায় ডিম পাড়তে ওপরের দিকে চলে আসে। তবে এ কচ্ছপটি জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে ঢেউয়ের তোড়ে তীরে ভেসে এসেছে। এ ছাড়া এর আগে থেকেই একটি পা হারিয়েছে। এটিকে আমরা চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সুস্থ স্বাভাবিক করে তুলে এটিকে অবমুক্ত করা হবে।’  

এ বিষয়ে মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘কচ্ছপটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে এটিকে অবমুক্ত করা হবে।’ 

ঢাকায় শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা

মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী

তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আরও বাড়বে গরম

ঢাকায় উঠেছে ঝলমলে রোদ, তাপমাত্রা ১৮.২

বঙ্গোপসাগরে লঘুচাপ, এগোচ্ছে পশ্চিম দিকে

ঢাকায় দিনের বেলা বাড়বে গরম

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বাড়বে তাপমাত্রা

ঢাকায় তাপমাত্রা বেড়েই চলেছে

সারা দেশে গরম আরও বাড়ার পূর্বাভাস

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা