হোম > পরিবেশ

কুয়াকাটা সৈকতের সানসেট পয়েন্টে আবারও মৃত ডলফিন

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও একটি ৬ ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সানসেট পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পান ট্যুর গাইড সদস্য ফজলুর রহমান। খবর পেয়ে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা সেখানে পৌঁছান।  

স্থানীয় টুরিস্ট গাইড মো. ফজলুর রহমান আজকের পত্রিকাকে জানান, টুরিস্ট নিয়ে লেম্বুরবনে যাওয়ার পথে সৈকতে নামতেই মৃত ডলফিনটি চোখে পড়ে। সকালের জোয়ারে ডলফিনটি এখানে ভেসে এসে আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু আজকের পত্রিকাকে জানান, পরপর দুই দিনে কুয়াকাটা সৈকতে মৃত শুশুক ও ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।

ইউএসএআইডি ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের (ইকোফিশ-২) অ্যাক্টিভিটির সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, কুয়াকাটা সৈকতে গতকাল যে ডলফিন এসেছিল, সেটার কলিজা, জিহবাসহ বেশ কিছু স্যাম্পল সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হয়েছে। আজ যে ডলফিনটি আসছে, এটা বন বিভাগ ও মৎস্য বিভাগের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, `খবর পেয়েছি, আমরা বন বিভাগের সঙ্গে কথা বলে কিছু স্যাম্পল সংগ্রহ করে পরে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি।'

গরম বাড়ছে, বৃষ্টির পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা

মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী

তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আরও বাড়বে গরম

ঢাকায় উঠেছে ঝলমলে রোদ, তাপমাত্রা ১৮.২

বঙ্গোপসাগরে লঘুচাপ, এগোচ্ছে পশ্চিম দিকে

ঢাকায় দিনের বেলা বাড়বে গরম

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বাড়বে তাপমাত্রা

ঢাকায় তাপমাত্রা বেড়েই চলেছে

সারা দেশে গরম আরও বাড়ার পূর্বাভাস