হোম > পরিবেশ

মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, জাহাজের কাজ ব্যাহত

প্রতিনিধি, মোংলা (বাগেরহাট) 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। নিম্নচাপের প্রভাবে আজ মঙ্গলবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। রাতেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যায়। এ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে অবস্থিত বিদেশি জাহাজগুলোয় পণ্য বোঝাই খালাস ব্যাহত হচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্রে জানা যায়, বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে অবস্থানরত পাঁচটি সার ও একটি চালের জাহাজের কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার বন্দরে সার, চাল, ক্লিনকার, মেশিনারি ও গ্যাসবাহী ১৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরুদ্দীন জানান, বৃষ্টির কারণে সার ও চালের জাহাজের কাজ সাময়িক বন্ধ রয়েছে। বৃষ্টি কমলে আবারও খালাস ও পরিবহনের কাজ শুরু হবে।

মোংলা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে টানা বৃষ্টিতে পৌর শহরের নিম্নাঞ্চলসহ উপজেলার বিভিন্ন নিচু এলাকা ও কিছু কিছু চিংড়ির ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তাই জাল ও নেট দিয়ে চাষিরা তাদের ঘেরের মাছ আটকে রাখতে কাজ করছেন।

গরম বাড়ছে, বৃষ্টির পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা

মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী

তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আরও বাড়বে গরম

ঢাকায় উঠেছে ঝলমলে রোদ, তাপমাত্রা ১৮.২

বঙ্গোপসাগরে লঘুচাপ, এগোচ্ছে পশ্চিম দিকে

ঢাকায় দিনের বেলা বাড়বে গরম

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বাড়বে তাপমাত্রা

ঢাকায় তাপমাত্রা বেড়েই চলেছে

সারা দেশে গরম আরও বাড়ার পূর্বাভাস