হোম > পরিবেশ

সব বিভাগেই হবে বৃষ্টি, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত 

প্রচণ্ড তাপপ্রবাহের পর সারা দেশেই শুরু হয়েছে বৃষ্টিপাত। কিছু এলাকায় বৃষ্টির পাশাপাশি প্রচণ্ড ঝড়ও হচ্ছে। বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েক অঞ্চলের নদীবন্দরসমূহে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 

আজ বুধবার আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 

এ ছাড়া রংপুর , রাজশাহী, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকায় শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা

মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী

তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আরও বাড়বে গরম

ঢাকায় উঠেছে ঝলমলে রোদ, তাপমাত্রা ১৮.২

বঙ্গোপসাগরে লঘুচাপ, এগোচ্ছে পশ্চিম দিকে

ঢাকায় দিনের বেলা বাড়বে গরম

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বাড়বে তাপমাত্রা

ঢাকায় তাপমাত্রা বেড়েই চলেছে

সারা দেশে গরম আরও বাড়ার পূর্বাভাস

ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা