হোম > পরিবেশ

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার মায়াবী হরিণ বনে অবমুক্ত

ভোলা প্রতিনিধি

মনপুরায় লোকালয় থেকে উদ্ধার করা মায়াবী হরিণ। ছবি: আজকের পত্রিকা

ভোলার মনপুরার লোকালয় থেকে খাদ্যের সন্ধানে আসা একটি মায়াবী হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে বন বিভাগ। গতকাল শনিবার বিকেলে উদ্ধার হওয়া হরিণটি উপজেলার পচাকোড়ালিয়া বিটের অধীনে চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

এর আগে হরিণটিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান মাদ্রাসার পুকুরপাড় থেকে উদ্ধার করেন পচাকোড়ালিয়া বিটের কর্মরত বন বিভাগের কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রচণ্ড বৃষ্টির মধ্যে কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করে। হরিণটি দিগ্‌বিদিক ছোটাছুটি করে বদিউজ্জামান মাদ্রাসার পুকুরপাড়ে বিশ্রাম নেয়। পরে স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে খবর দিলে পচাকোড়ালিয়া বিটের বন বিভাগের কর্মরত বনকর্মীরা উদ্ধার করে নিয়ে যান। পরে চরপাতালিয়া বনে অবমুক্ত করা হয়।

এ ব্যাপারে মনপুরা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, উদ্ধার করা হরিণটির বয়স অনেক। হরিণটিকে চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

গরম বাড়ছে, বৃষ্টির পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা

মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী

তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আরও বাড়বে গরম

ঢাকায় উঠেছে ঝলমলে রোদ, তাপমাত্রা ১৮.২

বঙ্গোপসাগরে লঘুচাপ, এগোচ্ছে পশ্চিম দিকে

ঢাকায় দিনের বেলা বাড়বে গরম

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বাড়বে তাপমাত্রা

ঢাকায় তাপমাত্রা বেড়েই চলেছে

সারা দেশে গরম আরও বাড়ার পূর্বাভাস