হোম > স্বাস্থ্য

বাংলাদেশে চালু হচ্ছে বিশ্বমানের নার্সিং ও মিডওয়াইফারি প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যৌথ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের নার্সিং ও মিডওয়াইফার প্রোগ্রাম চালু হতে যাচ্ছে বাংলাদেশে। এ লক্ষ্যে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত স্যালফোর্ড ও বোল্টন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল গতকাল সোমবার টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল ও নার্সিং কলেজ পরিদর্শন করেন। 

প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল। 

অনুষ্ঠানে তিনি বলেন, দেশে উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য বর্তমান সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে এবং এরই মধ্যে দেশের স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন এসেছে, যার দরুন এখন দেশেই জটিল ও সূক্ষ্ম অপারেশন হচ্ছে। এতে করে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। 

ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ড. আহমেদ আল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন মেয়াদি প্রোগ্রাম ও শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগের বিস্তারিত তুলে ধরেন। 

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার আব্দুল জব্বার। 

নতুন সরকার: স্বাস্থ্যে চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা

ঋতু পরিবর্তনে সর্দি-জ্বর? ঘরোয়া ৫ চিকিৎসা

শিক্ষার্থীরাই সেবা-সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে পারে

কেমন হবে রমজানের খাবার

রোজায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্যকর খাদ্য

রোজা রেখে নাক-কান-গলার চিকিৎসা: কী করবেন, কী করবেন না

কর্মক্ষেত্রে সুস্থ থাকার জন্য যুক্তরাজ্যে নতুন উদ্যোগ

সাইনোসাইটিসের সংক্রমণ যেভাবে প্রতিরোধ করবেন

প্রাণিজগতে শুধু মানবশিশুর জন্মদান কেন কঠিন থেকে কঠিনতর হচ্ছে

শরীর সুরক্ষায় প্রাকৃতিক ঢাল ভিটামিন ই