হোম > স্বাস্থ্য

চোখের সমস্যা থেকে মাথাব্যথা হতে পারে

ডা. মো. আরমান হোসেন রনি 

ছবি: সংগৃহীত

নব্বই শতাংশের বেশি মাথাব্যথা জটিলতাহীন। এর সেকেন্ডারি কারণের মধ্যে একটি হলো চোখের সমস্যা। চোখের রোগ থেকে মাথাব্যথা হওয়ার পরিমাণ প্রায় ৫ শতাংশ। দৃষ্টিক্ষমতা ব্যাহত হলে এটি হতে পারে। সাধারণত মাথার সামনের দিকে কপালের উপরিভাগে এবং দুই দিকে ব্যথা হয়। সকালে ঘুম থেকে ওঠার পর ভালো থাকলেও ধীরে ধীরে বেলা যত গড়াতে থাকে, মাথা ব্যথার সঙ্গে একটু বমি বমি ভাব অথবা মাথা ঘোরানোও শুরু হতে পারে। রোগী চিকিৎসকের পরামর্শে উপযুক্ত চশমা ব্যবহার করলে অনেক ক্ষেত্রে এটি সেরে যায়। দীর্ঘক্ষণ কোনো সূক্ষ্ম কাজ করলে, অনেকক্ষণ ধরে পড়াশোনা বা সেলাই করলে, টিভি, মোবাইল ফোন বা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকলেও মাথাব্যথা হতে পারে।

করণীয়

যেকোনো ডিজিটাল ডিভাইসের সামনে বসে কাজ করার সময় ২০ মিনিট পরপর ২০ সেকেন্ড ধরে ২০ মিটার দূরের বস্তু দেখুন।

» স্ক্রিন ব্যবহার করার সময় ঘন ঘন চোখের পাতা ফেলুন।

» চোখে ব্যথা হলে কিছু সময় চোখ বন্ধ করে থাকুন।

» সমস্যা না কমলে কাছের কোনো চক্ষুবিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

কখন চিকিৎসক দেখাবেন

» কোনো বস্তু দুবার দেখলে

» বমি হলে

» চোখ দিয়ে পানি পড়লে

» চোখে গুরুতর ব্যথা হলে

পরামর্শ দিয়েছেন: চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা

ভবিষ্যতে মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না: নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী

নতুন সরকার: স্বাস্থ্যে চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা

ঋতু পরিবর্তনে সর্দি-জ্বর? ঘরোয়া ৫ চিকিৎসা

শিক্ষার্থীরাই সেবা-সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে পারে

কেমন হবে রমজানের খাবার

রোজায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্যকর খাদ্য

রোজা রেখে নাক-কান-গলার চিকিৎসা: কী করবেন, কী করবেন না

কর্মক্ষেত্রে সুস্থ থাকার জন্য যুক্তরাজ্যে নতুন উদ্যোগ

সাইনোসাইটিসের সংক্রমণ যেভাবে প্রতিরোধ করবেন

প্রাণিজগতে শুধু মানবশিশুর জন্মদান কেন কঠিন থেকে কঠিনতর হচ্ছে