হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানের ৭ সেনার মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ ইথিওপিয়ার বিরুদ্ধে 

ইথিওপিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সুদানের সামরিক বাহিনীর ৭ সেনা এবং এক বন্দী বেসামরিক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ উঠেছে। সুদানের সামরিক বাহিনী স্থানীয় সময় গতকাল রোববার এক বিবৃতিতে এই অভিযোগ করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ইথিওপিয়ার সেনাবাহিনী মৃত্যুদণ্ড দেওয়া ব্যক্তিদের দেহ জনসাধারণের সামনে প্রদর্শন করেছে। 

সুদানের সামরিক বাহিনী বিবৃতিতে বলেছে, তারা এই ঘটনার উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে। 

তবে এ ব্যাপারে ইথিওপিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 

ইথিওপিয়ার উত্তরাঞ্চলের তাইগ্রে এবং ‘ব্লু নীল’ নদীর ওপর বিশাল জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কারণে কয়েক বছরে সুদানের সঙ্গে দেশটির উত্তেজনা বেড়েছে। 

এতে পূর্ব সুদানে পালিয়ে গেছে কয়েক হাজার শরণার্থী। এ ছাড়া সুদান ও ইথিওপিয়ার সীমান্তবর্তী কৃষিজমি এলাকায় সামরিক সংঘর্ষও হয়েছে। 

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি