হোম > বিশ্ব > আফ্রিকা

কমবোলচায় কমপক্ষে ১০০ তরুণকে হত্যা করেছে টিপিএলএফ, দাবি সরকারের

ইথিওপিয়ায় কিছুতেই থামানো যাচ্ছে না সংঘাত। দেশটির সরকারের সঙ্গে বিদ্রোহী টাইগ্রে পিউপিল’স লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) সংঘাতে প্রতিদিনই রক্ত ঝরছে। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইথিউপিয়ার সরকার দাবি করেছে, দেশটির কমবোলচা শহরে বিদ্রোহী টিপিএলএফ কমপক্ষে ১০০ জনের বেশি তরুণ বাসিন্দাকে হত্যা করেছে। 

দেশটির সরকার বলেছে, সেখানকার বাসিন্দারা জানিয়েছেন, শহরে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। তবে আল জাজিরা অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি। কেননা ইথিউপিয়ার উত্তরাঞ্চলে সাংবাদিকদের প্রবেশাধিকার নেই। 

ইথিউপিয়ার সরকারের যোগাযোগ সেবা বিভাগের এক টুইট বার্তায় বলা হয়েছে, এমন নৃশংসতার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ বন্ধ রাখা উচিত নয়। 

সশস্ত্রগোষ্ঠী টিপিএলএফ সরকারের অভিযোগের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। 

টাইগ্রেতে দীর্ঘদিন ধরে ইথিওপিয়ার সরকারি বাহিনী ও টিপিএলএফের মধ্যে সংঘাত চলছে। ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সশস্ত্র রাজনৈতিক দল টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) যুদ্ধে অঞ্চলটির ৪ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের শিকার হয়েছে। 

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি