হোম > বিশ্ব > আফ্রিকা

তিউনিসিয়ার কাছে জাহাজডুবিতে ২০ অভিবাসীর মৃত্যু

তিউনিসিয়ার কাছে ভূমধ্যসাগরের উপকূলে গত শুক্রবার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন অভিবাসী শ্রমিক মারা গেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন।

তিউনিসিয়ার নাগরিক ‍সুরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘ডুবে যাওয়া জাহাজ থেকে ১২ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। পরদিন শনিবার আরও আটটি মৃতদেহ সাগরে ভেসে ওঠে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘মৃতদের বেশির ভাগই সিরিয়ার নাগরিক। যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে তাঁরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাচ্ছিলেন।’

গত কয়েক মাসে তিউনিসিয়া উপকূলে বেশ কয়েকটি জাহাজডুবির ঘটনা ঘটেছে এবং অনেক প্রাণহানি হয়েছে। সম্প্রতি অভিবাসীদের মধ্যে তিউনিসিয়া ও লিবিয়া হয়ে ইতালি কিংবা ইউরোপের দেশগুলোতে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে।

রয়টার্স জানিয়েছে, বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বহু মানুষের প্রাণহানির পরও সেই একই রুট হয়ে ইতালি পাড়ি দিচ্ছেন মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দারিদ্র্যপীড়িত অঞ্চলের মানুষ। 

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি

ট্রাম্পের আদেশে বন্ধ ইউএসএআইডি: দারিদ্র্য–ক্ষুধায় মৃত্যুর প্রহর গুনছে ইথিওপিয়ার মানুষ