হোম > বিশ্ব > আফ্রিকা

ঈদের নামাজে ছুরি হামলার শিকার মালির অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ঈদুল আজহার নামাজে গিয়ে ছুরি হামলার শিকার হয়েছেন মালির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আসিমি গোয়েতা। আজ মঙ্গলবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মালির রাজধানী বামাকোতে ঈদুল আজহার নামাজের সময় গোয়েতার ওপর দুজন সশস্ত্রধারী হামলা চালায়।

এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর গোয়েতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সেনা অভ্যুত্থানের মাধ্যমে পশ্চিম আফ্রিকার দেশ মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে ক্ষমতা দখল করেন ভাইস প্রেসিডেন্ট কর্নেল অসীম গোয়েতা।

গত মে মাসে সাংবিধানিক আদালত মালির অভ্যুত্থানের নেতা আসিমি গোয়েতাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করে ৷ গত বছর আগস্টে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানেও নেতৃত্বে ছিলেন তিনি ৷

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি

ট্রাম্পের আদেশে বন্ধ ইউএসএআইডি: দারিদ্র্য–ক্ষুধায় মৃত্যুর প্রহর গুনছে ইথিওপিয়ার মানুষ