হোম > বিশ্ব > আফ্রিকা

ইথিওপিয়ায় সাড়ে ৫ হাজারের বেশি বিদ্রোহীকে হত্যা করেছে সামরিক বাহিনী

ইথিওপিয়ার উত্তরে যুদ্ধরত টাইগ্রে বিদ্রোহী বাহিনীর ৫ হাজার ৬০০ এরও বেশি সদস্যকে হত্যা করেছে ইথিওপিয়ার সামরিক বাহিনী। সিনিয়র জেনারেল বাচা দেবেলের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবৃতিতে হতাহতের সময়সীমা না জানালেও গত নভেম্বর থেকে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে এদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেনারেলের এ বিবৃতি অনুযায়ী আরও ২ হাজার ৩০০ বিদ্রোহী আহত হয়েছে, বন্দী করা হয়েছে ২ হাজার লোক। এ ছাড়া জাতিসংঘ বলছে, সংঘর্ষের কারণে লাখ লাখ বেসামরিক মানুষ না খেয়ে আছে। 

আফগানিস্তানের বিদ্রোহী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) পার্শ্ববর্তী আমহার এবং আফার অঞ্চলে অনুপ্রবেশ করেছিল। এতে টিপিএলএফের বিরুদ্ধে ইথিওপিয়া ভাঙার চেষ্টা করার অভিযোগ এনেছিলেন জেনারেল দেবেলে। তবে এ দাবির বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানায়নি টিপিএলএফ। 

প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার এবং টাইগ্রে অঞ্চলের প্রধান রাজনৈতিক দল টিপিএলএফ-এর নেতাদের মধ্যে কয়েক মাসের দ্বন্দ্বের পর গত বছর যুদ্ধ শুরু হয়। সামরিক ক্যাম্পে কয়েকটি হামলার পেছনে টিপিএলএফকে দায়ী করে তাঁদের উৎখাতের জন্য টাইগ্রেতে সেনা পাঠান প্রেসিডেন্ট। 

ধারণা করা হচ্ছে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং কয়েক লাখ লোক বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। কেউ কেউ সুদানে পালিয়ে গেছে। এ ছাড়া, উভয় পক্ষের বিরুদ্ধে ধর্ষণ এবং গণ বেসামরিক হত্যাসহ নৃশংসতার অভিযোগ রয়েছে। 

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি