হোম > বিশ্ব > আফ্রিকা

৩ বার করোনায় আক্রান্ত চিকিৎসক, অতঃপর আত্মহত্যা 

তিনবার করোনায় আক্রান্ত হওয়ার পর একটি ভবনের সাততলা থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন এক চিকিৎসক। ঘটনাটি ঘটেছে মিসরের গিজা শহরে। 

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৬৬ বছর বয়সী ওই চিকিৎসক অবিবাহিত ছিলেন। তিনি প্রসূতি-স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন। একাধিকবার করোনায় আক্রান্ত হওয়ায় তিনি হতাশ ছিলেন। তিনি উচ্চ রক্তচাপেও ভুগছিলেন। 

ওই চিকিৎসক গিজা শহরে একটি অ্যাপার্টমেন্টের সাততলায় ৯৬ বছর বয়সী বাবাকে নিয়ে থাকতেন। 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই চিকিৎসক তাঁর শেষ দিনগুলোতে বেশ একাকী বোধ করেছিলেন। কর্মক্ষেত্রে যাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। কেবল একজন গৃহকর্মীর সঙ্গে তিনি দেখা করতেন। 

 মিসরের সংবাদমাধ্যম কায়রো ২৪-এর প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক তাঁর বৃদ্ধ বাবাকে সমস্যার কথা বলতে পারেননি। এ কারণে তাঁর বিষণ্নতার অনুভূতি আরও গভীর হয়। 

এ নিয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি

ট্রাম্পের আদেশে বন্ধ ইউএসএআইডি: দারিদ্র্য–ক্ষুধায় মৃত্যুর প্রহর গুনছে ইথিওপিয়ার মানুষ