হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১০০ 

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় প্রায় ১০০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী রোচ কাবোরে এই হামলার কথা নিশ্চিত করেছেন।

বুরকিনা ফাসোর সরকারের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, আক্রমণকারীরা শুক্রবার রাতে নাইজারের সীমান্তবর্তী ইয়াগা প্রদেশের সোলহান গ্রামে হামলা চালিয়ে গ্রামবাসীদের হত্যা করে, তারা ঘরবাড়ি ও বাজারও পুড়িয়ে দেয়।

 কোনো গোষ্ঠী এই হামলার দায় এখনো স্বীকার করেনি।

এ ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বুরকিনা ফাসো সরকার। গত মে মাসে বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় হামলায় ৩০ জনের মৃত্যু হয়।

চলতি বছরের শুরু থেকেই পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর হামলা প্রবলভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে ওই অঞ্চলের বুরকিনা ফাসো, মালি ও নাইজারে। অধিকাংশ সময় বেসামরিকরাই এসব হামলার শিকার হচ্ছে।

 

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি

ট্রাম্পের আদেশে বন্ধ ইউএসএআইডি: দারিদ্র্য–ক্ষুধায় মৃত্যুর প্রহর গুনছে ইথিওপিয়ার মানুষ