হোম > বিশ্ব > আফ্রিকা

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১, আহত ৯৮

মিশরে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১১ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন।  গতকাল রোববার দেশটির রাজধানী কায়রোর উত্তরে তৌখ শহরে এ দুর্ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মিশরের রেল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনটি কায়রো থেকে মানসুরার নিল ডেল্টা শহরে যাচ্ছিল। পথিমধ্যে স্থানীয় সময়  বেলা ২টার দিকে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মিশরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫০টিরও বেশি অ্যাম্বুলেন্স হতাহতদের উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে পৌঁছে দিয়েছে।

মিশরে গত কয়েক মাসে বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনা হয়েছে। গত ২৬ মার্চ দেশটির তাহতা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন। এদিকে চলতি মাসেই কায়রো থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরবর্তী মিনিয়া আল-কামহ শহরে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছিলেন।

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি