হোম > বিশ্ব > আফ্রিকা

উগান্ডায় প্রবল বন্যায় ২৪ জনের মৃত্যু 

উগান্ডার পূর্বাঞ্চলে বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় তাদের মৃত্যু হয়েছে। দেশটির সরকার এবং স্থানীয় রেড ক্রস ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত রোববার নাগাদ দেশটির বুগিসু, মেবলে এবং কাপচরওয়া এলাকায় বন্যায় ১০ জনের মৃত্যু হয়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তবে সোমবার নাগাদ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪ জনে। 

উগান্ডা রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাশিতা সাংবাদিকদের বলেন, মেবলে এবং কাপচরওয়া এলাকা থেকে এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইরিন জানান, খাদ্য এবং অন্যান্য ত্রাণ সামগ্রীবাহী ট্রাক বিভিন্ন দুর্গত এলাকায় পৌঁছেছে। শিগগিরই বিতরণ কাজ শুরু হবে। 

দেশটিতে বেশ কয়েক দিন আগেই ভয়াবহ খরা চলছিল। খরা শেষ হতে না হতেই এই বর্ষণে প্রথম দিকে দেশটিতে স্বস্তির বাতাস বইয়ে দিলেও শোকের আবহ তৈরি করতেও খুব বেশি সময় নেয়নি। 

উগান্ডার পূর্বাঞ্চল ভারী বৃষ্টিপাতের ফলে বর্তমানে বন্যার ঝুঁকিতে থাকলেও পুরো দেশটিই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তীব্র বৃষ্টিপাতের কারণে অতীতেও ব্যাপক প্রাণহানির হয়েছে। ২০১৮ সালেও দেশটির পূর্বাঞ্চলের বুদুদা জেলায় বন্যায় বাড়িঘর ভেসে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং বাস্তুচ্যুত হন আরও অনেকে। তারও আগে, ২০১০ সালে বুদুদায় প্রবল বর্ষণের পর ভূমিধসে ৮০ জনের মৃত্যু হয়েছিল। 

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি

ট্রাম্পের আদেশে বন্ধ ইউএসএআইডি: দারিদ্র্য–ক্ষুধায় মৃত্যুর প্রহর গুনছে ইথিওপিয়ার মানুষ