হোম > বিশ্ব > আফ্রিকা

নিলামে উঠছে নেলসন ম্যান্ডেলার কারাকক্ষের চাবি, দক্ষিণ আফ্রিকার নিন্দা 

বর্ণবাদ-বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা রবেন দ্বীপের যে কারাকক্ষে বন্দী ছিলেন, সেটির চাবি নিলামে উঠছে। তবে এই নিলাম বন্ধের দাবি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার রবেন দ্বীপে ২৭ বছর জেল খেটেছেন। আগামী ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গার্নসিস অকশন হাউসের মাধ্যমে চাবিটি বিক্রি করার কথা আছে। বিক্রেতা ক্রিস্টো ব্র্যান্ড ম্যান্ডেলার কারারক্ষী ছিলেন। 

এ নিয়ে আপত্তি জানিয়ে দক্ষিণ আফ্রিকার সংস্কৃতিমন্ত্রী নাথি মেথওয়া বলেছেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ নিলামের আয়োজন করা হয়েছে। 

মন্ত্রী বলেছেন, এ চাবিটি দক্ষিণ আফ্রিকার জনগণের। এটি কারও ব্যক্তিগত বিষয় নয়। চাবিটি অবিলম্বে এর সঠিক মালিকদের কাছে ফেরত দিতে হবে এবং এই নিলাম অবশ্যই বন্ধ করতে হবে। 

ম্যান্ডেলা ২০১৩ সালে ৯৫ বছর বয়সে মারা যান। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি।

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি