হোম > বিশ্ব > আফ্রিকা

মালিতে সংঘর্ষে ৮ সেনাসদস্য ও ৫৭ বিদ্রোহী নিহত

আফ্রিকার দেশ মালিতে সেনাবাহিনীর একটি দলের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে ৮ সেনাসদস্য ও ৫৭ বিদ্রোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে ১৪ জন সেনাসদস্য। শুক্রবার মালি-বুরকিনা ফাসো-নাইজার তিন দেশের সীমান্তের কাছাকাছি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 

মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একদল মোটরসাইকেল আরোহী বিদ্রোহী সৈন্যদের ওপর হামলা করলে ৮ জন নিহত ও ১৪ জন আহত হন। পরে দেশটির সেনাবাহিনী বিমানবাহিনীর সহায়তায় হামলা চালালে ওই ৫৭ জন বিদ্রোহী যোদ্ধা মারা যান। 

দেশটির ক্ষমতাসীন সামরিক সরকার শুক্রবার দেশটির বিদ্রোহীদের দমনে ‘অতি দ্রুত’ ফরাসি সেনা ও অস্ত্র সহায়তা কামনা করার মাত্র একদিনের মাথায় এই হামলা হল। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়, মালি-বুরকিনা ফাসো-নাইজার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর ওই দলটির ওপর প্রথমে একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তি আক্রমণ করে। ওই আক্রমণেই সেনাবাহিনীর সদস্যরা হতাহত হন। 

ওই এলাকায় গত সপ্তাহে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহত বেসামরিক নাগরিকেরা বিদ্রোহী গোষ্ঠীর সমর্থক ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। এসব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে স্থানীয় গোষ্ঠীসহ ইসলামিক স্টেটস ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল) ও রয়েছে। সংবাদসসংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। 

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আইএসআইএলের যোগাযোগ রয়েছে বলে ধারনা করছে দেশটির সরকার। 

সাহেল অঞ্চলে বিস্তৃত সংঘাতের উপকেন্দ্র হল মালি। এই সংঘাতের ফলে এরই মধ্যে কয়েকহাজার মানুষ মারা গিয়েছে এবং অন্তত ২০ লাখ মানুষকে ঘরহারা হতে হয়েছে। 

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

নাইজেরিয়ায় ৪১টি মোটরসাইকেলে করে তিন গ্রামে হামলা, ৪৬ জন নিহত

সুদানের বিদ্রোহী বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে ইথিওপিয়া—খবর ফাঁস

হাতির হাত থেকে বাঁচতে চাওয়া জেলের প্রাণ কেড়ে নিল কুমির

নাইজেরিয়ায় প্রায় ২০০ জনকে হত্যা করল বন্দুকধারীরা

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

লিবিয়ায় ‘গুপ্তহত্যার’ শিকার মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফ

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা

কঙ্গোতে খনিতে ভূমিধস, দুই শতাধিক প্রাণহানি