হোম > বিশ্ব

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২১ লাখ ১২ হাজার ২৭৯ জন। যা আগের দিন ছিল ২৬ লাখ ৩৯ হাজার ২২২ জন। করোনায় নতুন করে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ হাজার ৭৮২ জন। আগের দিন মারা গিয়েছিল ৭ হাজার ৬৪৭ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। শনাক্তের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৪৪৮ জন। মৃত্যু হয়েছে ১২৭ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৯০ লাখ ৫৮ হাজার ৭৩ জনের এবং মারা গেছে ১ লাখ ৩০ হাজার ৫৮৩ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৭ জনের। শনাক্তের সংখ্যা ১ লাখ ২১ হাজার ২২৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ৭ জনের এবং মারা গেছে ৩ লাখ ৩০ হাজার ৭২৮ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৫৭২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ লাখ ৮১ হাজার ৩৮৬ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৯ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ৪৭০ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি