হোম > বিশ্ব

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু 

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৩২ জনের, যা আগের দিনের তুলনায় প্রায় এক হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ১২২ জন, যা আগের দিনের তুলনায় প্রায় ২ হাজার জন কম। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৫৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২৪ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯৬৯ জনের এবং মারা গেছে ৮ লাখ ৭৪ হাজার ২১৩ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭০ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩০ হাজার ৭২৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছেন ১ কোটি ৮ লাখ ৩৪ হাজার ২৬০ জন এবং মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৯৯০ জন। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৩ কোটি ১১ লাখ ২৭ হাজার ১০৬ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ লাখ ৬৩ হাজার ১০৭ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।   

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা