হোম > বিশ্ব

বিখ্যাত ফুটবলার, বিলিয়নিয়ারদের প্রত্যাখ্যান করা এই নারীর পরিচয় কী

ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার মাত্র চার মাসের মধ্যেই ১ লাখ ২৩ হাজার ফলোয়ার হয়ে যায় এমিলি পেলিগ্রিনির। এই সময়ের মধ্যেই তাঁর রূপে মুগ্ধ হয়ে প্রেম নিবেদন করেছেন বিখ্যাত ফুটবলার থেকে শুরু করে টেনিস তারকা এমনকি বিলিয়নিয়ারও। 

সুশোভিত শরীর আর লম্বা বাদামি চুলে এমিলি অবশ্য কাউকেই পাত্তা দেননি। দুবাইয়ের পাঁচতারকা হোটেল এবং বিশ্বখ্যাত রেস্তোরাঁয় নিমন্ত্রণও ফিরিয়ে দিয়েছেন অবলীলায়। জার্মানির এক তারকা ফুটবলার তাঁকে প্রশ্ন করেছিল—‘এটা কীভাবে সম্ভব যে, এত সুন্দর একজন নারীর কোনো প্রেমিক নেই?’ 

এমিলি উত্তর দিয়েছিলেন—‘আমি জানি না। হিহি।’ 

ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, বহু বিখ্যাত মানুষকে প্রত্যাখ্যান করা এমিলি আসলে রক্ত-মাংসের কোনো মানবী নন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত এক মডেল। 

আরও জানা গেছে, মাত্র ছয় সপ্তাহের মধ্যেই তিনি তাঁর স্রষ্টাকে ১০ হাজার ডলার উপার্জন করে দিয়েছেন কনটেন্ট তৈরির প্ল্যাটফর্ম ফ্যানভ্যুতে। 

এমিলিকে সৃষ্টির প্রসঙ্গে তাঁর স্রষ্টা বলেন, ‘আমি চ্যাট জিপিটি-কে জিজ্ঞাসা করেছিলাম—একজন গড় পুরুষের স্বপ্নের মেয়েটি দেখতে কেমন হয়? এটি বলেছিল, লম্বা বাদামি চুল এবং পা লম্বা হয়। আমি তাকে ঠিক এভাবেই তৈরি করেছি। লক্ষ্য ছিল তাকে মোহনীয় এবং আকর্ষণীয় করে তোলা। আমি তাকে যতটা সম্ভব বাস্তব রাখতে চেয়েছি।’ 

এমিলি দেখতে এতটাই বাস্তব যে দ্রুততম সময়ের মধ্যেই কৃত্রিম এই নারী অসংখ্য ধনী, নামকরা ব্যক্তি এবং সফল পুরুষদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর স্রষ্টা ইতিমধ্যে ফিওনা নামে তাঁর আরেক বোনেরও জন্ম দিয়েছেন। কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে ফিওনার ফলোয়ারও ৩০ হাজার ছাড়িয়ে গেছে। 

বিজনেস ইনসাইডারের তথ্য অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে এআই জেনারেটরের ব্যবহার বেড়ে যাওয়ার পর সাফল্য পেয়েছে এমিলি এবং ফিওনা।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি