হোম > বিশ্ব

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার ৭৫৮ জন, যা আগের দিনের তুলনায় ৩৯০ জন বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৮৭২ জনের, যা আগের দিনের তুলনায় ৫০ হাজার ৫৫৩ জন বেশি। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৯৬৭ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৭ লাখ ৮৮ হাজার ২১৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২১ কোটি ৮ লাখ ৭৭ হাজার ২৪৫ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ১১৭ জনের এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫০৩ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৯৩ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৮৬৬ জনের। 

দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৫৭ জনের। করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৫৫৯ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৭৪ লাখ ৮৭ হাজার ১৩৮ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লাখ ৬ হাজার ৩৮৮ জনের। 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

শহরবাসীর কল্যাণে পরিচয় গোপন করে ২১ কেজি সোনা দান

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার