হোম > বিশ্ব

করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু দেখল অস্ট্রেলিয়া

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। অস্ট্রেলিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারি শুরুর পর এটিই দেশটিতে এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 

অতি সংক্রামক ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবে অস্ট্রেলিয়ায় রেকর্ডসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত বৃহস্পতিবার দেশটিতে মহামারিতে এক দিনে সর্বোচ্চ ৫৭ জনের মৃত্যু হয়েছিল। 

নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী ডমিনিক পেরোটে বলেছেন, ‘আজ আমাদের রাজ্যের জন্য এক কঠিন দিন।’ 

কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের একটি ‘উল্লেখযোগ্য অংশ’ টিকাবিহীন অল্প বয়সী লোকজন। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭৬ হাজার ৩৫ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৭৬ জন।  

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস