হোম > বিশ্ব

ব্রাজিলে গর্ভধারণ এড়িয়ে যাওয়ার পরামর্শ

ঢাকা: ব্রাজিলে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় নারীদের গর্ভধারণ স্থগিত রাখতে আহ্বান জানিয়েছে  ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।   গতকাল শুক্রবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

এ নিয়ে একটি সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক স্বাস্থ্য বিভাগের সচিব রাফেল কামারা   বলেন, যদি সম্ভব হয় নারীদের গর্ভধারণ স্থগিত করা উচিত। যাদের বয়স ৪২ কিংবা ৪৩ তাদেরকে আমরা এমনটি বলতে পারি না তবে যারা তরুণী তাঁদের জন্য  কিছুদিন অপেক্ষা করাই উত্তম।

ব্রাজিল সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার নতুন ধরন গর্ভবতী নারীদেরকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে।

সংবাদ সম্মেলনে কামারা জানিয়েছেন, ব্রাজিল সরকার করোনার নতুন ধরন  অন্তঃসত্তা নারীদের ওপর প্রভাব নিয়ে গবেষণা করছে। 

 সংক্রমণের দিক দিয়ে বিশ্ব তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন । তবে করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ।

সূত্র: সিএনএন

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান