হোম > বিশ্ব

বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত রেকর্ড ১১ কোটি মানুষ: জাতিসংঘ

জাতিগত নিধন, যুদ্ধ ও সহিংসতার শিকার হয়ে গত বছর বিশ্বজুড়ে সর্বোচ্চ সংখ্যক ১১ কোটি মানুষ বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বুধবার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

‘গ্লোবাল ট্রেন্ডস ইন ফোর্সড ডিসপ্লেসমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, আফগানিস্তানে তালেবান দখল এবং সুদানের গৃহযুদ্ধের কারণে পালানো মানুষ শরণার্থীর মোট সংখ্যা বাড়িয়ে দিয়েছে। এদের বড় অংশ বিদেশে আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছে। যারা নিজ দেশের ভেতরে বাস্তুচ্যুত, তাদের সংখ্যাও নজিরবিহীন।

জাতিসংঘের হিসাবে, গত বছরের শেষ নাগাদ ১০ কোটি ৮৪ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে। ২০২১ সালের তুলনায় এ সংখ্যা ১ কোটি ৯১ লাখ বেশি। এরপর সুদানে সংঘাত শুরুর পর মে মাস পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১ কোটিতে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, ‘সংঘাত, নিপীড়ন, দ্বন্দ্ব ও বৈষম্যের কারণে মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এটি বিশ্ব পরিস্থিতির নিন্দনীয় অবস্থা।’

বিশ্বে ২০২২ সালে ৩ কোটি ৫৩ লাখ লোক নিজ দেশ ছেড়ে বিদেশে পালিয়েছে। এছাড়া ৬ কোটি ২৫ লাখ আভ্যন্তরীণভাভে বাস্তুচ্যুত হয়েছে। ফিলিপ্পো গ্রান্ডির আশংকা, এ সংখ্যা আরো বাড়তে পারে।

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত