হোম > বিশ্ব

বিশ্বে করোনায় শনাক্ত কমেছে

বিশ্বে এখনো কমেনি করোনাভাইরাসের প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ১৮ হাজার ২০৯ জন। যা আগের দিন ছিল ২১ লাখ ১২ হাজার ২৭৯ জন। করোনায় নতুন করে আক্রান্ত হয়ে মারা গেছে ৭ হাজার ৬১৭ জন। আগের দিন মারা গিয়েছিল ৭ হাজার ৬৪৭ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ২৬৬ জন। মৃত্যু হয়েছে ১১৫৩ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯০ লাখ ৬৯ হাজার ৮৮৯ জনের এবং মারা গেছে ৯ লাখ ১০ হাজার ১০৪ জন। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ভারতে। মৃত্যু হয়েছে ১ হাজার ২১৮ জনের। শনাক্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ২৭১ জন।      

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৭৭ লাখ ২১ হাজার ৭০৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ লাখ ৯১ হাজার ২১৩ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২৯ কোটি ৮৮ লাখ ৪৮ হাজার ৯৮২ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস