হোম > বিশ্ব

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ২৪, আহত ৪৮

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন। কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে ঘটনাটি ঘটে। মঙ্গলবার দেশটির সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরেই দেশটিতে এ নিয়ে তিনবার কারাগারে দাঙ্গার ঘটনা ঘটল। 

এক বিবৃতিতে ইকুয়েডরের কারাগার কর্তৃপক্ষ এসএনএআই জানিয়েছে, ‘গোলাগুলি ও বিস্ফোরণের পর কারাগারে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। দাঙ্গায় অন্তত ২৪ জন কারাবন্দী নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন।’ 

এসএনএআই জানিয়েছে, দাঙ্গার পর কারাগারের নিয়ন্ত্রণ নেয় কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে কারাগারের ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কারাগারের বাইরে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। 

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও জুলাইয়ে ইকুয়েডরে দাঙ্গার ঘটনা ঘটে। ফেব্রুয়ারির দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ৭৯ জন। আর জুলাই মাসের দাঙ্গায় নিহত হয় কমপক্ষে ২২ জন। 

হিউম্যান রাইটস ওয়াচ ইকুয়েডরের সরকারকে কারাগারের সহিংসতা পুরোপুরি তদন্ত করতে এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।    

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা