হোম > বিশ্ব

বিশ্বে এক দিনে করোনায় প্রায় ১৮ লাখ শনাক্ত, মৃত্যু ৪৬৭১

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী বেশ কিছু দেশ করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কমিয়ে দিয়েছে এবং বিশ্বব্যাপী করোনাভাইরাস বৃদ্ধির যে পরিসংখ্যান দেখা গেছে, তাতে পুনরায় এর সংক্রমণ ভয়াবহতার দিকে যাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭ লাখ ৯৫ হাজার ৮৬৬ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৭১ জনের। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। আর দৈনিক মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৯০ হাজার ৭০৭ জনের করোনা শনাক্ত হয়েছে, করোনায় মারা গেছে ২৯১ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ২৭৬ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭২৬ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৭ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৯৩৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬১ লাখ ২৮ হাজার ২৭০ জনের। আর করোনা থেকে সুস্থ হয়েছে ৪১ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৯৭১ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

শহরবাসীর কল্যাণে পরিচয় গোপন করে ২১ কেজি সোনা দান

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’