হোম > বিশ্ব

করোনায় কাঁপছে বিশ্ব, মহামারি শেষ হয়ে যায়নি বলছে ডব্লিউএইচও

ওমিক্রনের হানায় বিশ্ব জুড়ে ফের জেঁকে বসেছে করোনা। ইউরোপের দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশেই প্রতিদিনই করোনা সংক্রমণের রেকর্ড হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেছেন, মহামারি শেষ হয়ে যায়নি। ওমিক্রন ধরন হালকা মাত্রার অসুস্থতা বলে যে ধারণা রয়েছে, সেটি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। 

আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সংক্রমণ রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ার পর ওমিক্রন নিয়ে সতর্কতামূলক বক্তব্য দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান। 

স্থানীয় সময় মঙ্গলবার শুধু ফ্রান্সেই করোনা শনাক্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। ইউরোপের দেশ জার্মানিতে প্রথমবারের মতো এক দিনে লক্ষাধিক শনাক্তের ঘটনা ঘটেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেনমার্কে ৩৩ হাজার ৪৯৩ জন, ইতালিতে ২ লাখ ২৮ হাজার ১৭৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। 

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে ওমিক্রন ধরনে বিশ্বজুড়ে নতুনভাবে আক্রান্ত হয়েছে এক কোটি ৮০ লাখ মানুষ। 

সবাইকে সতর্ক করে ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, ‘কোনো ভুল করবেন না। ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঘটনা ঘটছে।’ 

ড. টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, ‘আমি বিশেষভাবে সেসব দেশগুলোকে নিয়ে চিন্তিত যে দেশগুলোতে টিকা প্রয়োগের হার কম। টিকা না দেওয়া ব্যক্তিদের গুরুতর অসুস্থ হওয়া এবং মৃত্যুর ঝুঁকিতে পড়ার আশঙ্কা অনেক গুণ বেশি।’ 

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা