হোম > বিশ্ব

শিশু ধর্ষকদের খোজা করে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে পেরু

শিশু ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত যৌন অপরাধীদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার শাস্তির পরিকল্পনা করছে পেরু সরকার। এ নিয়ে পেরুর কংগ্রেসে একটি বিল উথ্থাপর করা হবে বলে গতকাল বুধবার দেশটির মন্ত্রীসভার সদস্যরা জানিয়েছেন। পেরুতে তিন বছরের এক শিশু ধর্ষণের ঘটনার পর পেরু সরকার এই শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এ নিয়ে পেরুর বিচারমন্ত্রী ফেলিক্স চেরো বলেন, এই শাস্তি ধর্ষণকারীদের জন্য অতিরিক্ত শাস্তি হবে। 

তিনি জানান, যারা শিশুদের ধর্ষণ করবে তারা কারাগারে থাকবে এবং তাদের সাজা শেষে রাসায়নিকভাবে খোজা করা হবে। 

এদিকে চলতি মাসের শুরুতে তিন বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে তাঁকেও রাসায়নিকভাবে খোজা করা হতে পারে। 

পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোও শিশু ধর্ষণের জন্য দোষী সাব্যস্তদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার শাস্তির বিলে সমর্থন জানিয়েছেন। 

এই সপ্তাহের শুরুতে তিনি বলেন, ‘আমরা আশা করি কংগ্রেস বিলটিকে সমর্থন করবে।’ 

আইন হতে হলে পেরুর বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেসে বিলটিকে পাস হতে হবে। এদিকে শিশু ধর্ষকদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার সমালোচনা করেছেন পেরুর স্বাস্থ্যমন্ত্রী জর্জ লোপেজ। এর বিরোধিতা করছে নারী অধিকার সংগঠনগুলোও। 

এক টুইট বার্তায় নারী অধিকার সংগঠন ফ্লোর ট্রিস্টানের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের দরকার হলো বিচার প্রক্রিয়ার গতি বাড়ানো, দায়মুক্তির বিরুদ্ধে লড়াই করা ও প্রতিরোধ জোরদার করা।’

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

গাম্বিয়ায় স্বৈরাচার উৎখাতের ২৬ বছর: বিচারের আশায় এখনো প্রহর গুনছে হাজারো পরিবার

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ: পিটিআই

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান