হোম > বিশ্ব > এশিয়া

‘মিক্সড মার্শাল আর্ট’ ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, নিষিদ্ধ করল আফগানিস্তান

মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ইসলামিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় দাবি করে এই অনুশীলনকে নিষিদ্ধ করেছে আফগানিস্তান। দেশটির শাসকগোষ্ঠী তালেবানের এক ক্রীড়া কর্মকর্তা স্থানীয় সম্প্রচারমাধ্যম টোলো নিউজকে বলেছেন, এমএমএ খুব হিংস্র খেলা এবং এটি মৃত্যুর ঝুঁকি তৈরি করে। 

বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, পাপ প্রতিরোধ এবং পুণ্য প্রচার মন্ত্রণালয়ের অধীনে এমএমএ খেলা নিষিদ্ধের আদেশটি পাস করেছে। ইসলামিক আইন বা শরিয়ার আইনে খেলাধুলার সম্মতি নিয়ে তদন্তের পর নতুন সিদ্ধান্ত আসে। 

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে তালেবানের শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিষয়ক মহাসচিব বলেছেন, ‘আমরা দেখেছি, খেলাটি শরিয়ার ক্ষেত্রে সমস্যাযুক্ত এবং এর অনেক দিক রয়েছে যা ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

বিবিসি জানিয়েছে, সদ্য নিষিদ্ধ মিক্সড মার্শাল আর্ট আফগানিস্তানের তরুণদের মাঝে একটি জনপ্রিয় খেলা। ২০২১ সালে তালেবান গোষ্ঠী ক্ষমতায় ফিরে আসার আগের দুই দশকে এই খেলাটি আফগানিস্তানে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। ২০০৮ সালে দেশটিতে মিক্সড মার্শাল আর্ট ফেডারেশনও প্রতিষ্ঠিত হয়েছিল। আফগানিস্তান ফাইটিং চ্যাম্পিয়নশিপ (এএফসি) এবং ট্রুলি গ্র্যান্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপে (টিজিএফসি) দেশটির কয়েক ডজন খেলোয়াড় লড়াই করেছে। 

তালেবানেরা ক্ষমতা গ্রহণের পর ২০২১ সালে ‘মুখে ঘুষি মারা’ নিষিদ্ধ আইন প্রবর্তন করার পরই মূলত চাপে পড়েছিল মিক্সড মার্শাল আর্ট। সে সময় এই খেলাটির কিছু খেলোয়াড় তালেবান কর্মকর্তাদের কাছ থেকে হুমকি ও হয়রানির শিকারও হয়েছিলেন। 

তবে তবে কিছু কিছু ক্ষেত্রে তালেবান কর্তৃপক্ষ এই খেলাটির বিষয়ে নমনীয় অবস্থানও দেখিয়েছে। যেমন—২০২২ সালে আফগানিস্তানের খেলোয়াড় আহমাদ ওয়ালি হোতাক একটি আসন্ন আন্তর্জাতিক লড়াইয়ের ঘোষণা দিতে রাজধানী কাবুলে সংবাদ সম্মেলন করতে সক্ষম হয়েছিলেন। রাশিয়ায় অনুষ্ঠিত ওই খেলায় তিনি পরে বিজয়ী হয়েছিলেন। আফগানিস্তানে ফিরে যাওয়ার পর সরকারি ব্যক্তিত্বরা তাঁর সঙ্গে ছবিও তুলেছিলেন। 

জানা গেছে, বর্তমানে মিক্সড মার্শাল আর্ট খেলাটির সঙ্গে জড়িত অধিকাংশ আফগান ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। প্যারিস অলিম্পিকে জাতীয় এবং শরণার্থী দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ১১ আফগানের মধ্যে চারজনই মূলত মার্শাল আর্ট ক্রীড়াবিদ ছিলেন। তবে প্রাথমিক নিরাপত্তার কারণে মিক্সড মার্শাল আর্ট এখনো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক স্বীকৃত হয়নি।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির