হোম > বিশ্ব > এশিয়া

সমুদ্ররেখায় মুখোমুখি চীন-তাইওয়ানের নৌযান

চীন ও তাইওয়ানের নৌবাহিনীর অন্তত ১০টি নৌযান আজ রোববার সকালে তাইওয়ান প্রণালির মধ্যরেখার (মেডিয়ান লাইন হিসেবে পরিচিত) কাছাকাছি মুখোমুখি অবস্থান নিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রটি জানিয়েছে, চীনা নৌযানগুলো সমুদ্ররেখার অস্বীকৃত নিরাপদ অঞ্চলে ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে। অন্যদিকে তাইওয়ানের নৌযানগুলো চীনা নৌযানের গতিবিধি পর্যবেক্ষণের জন্য কাছাকাছি অবস্থান নিয়েছে।

তবে উভয় পক্ষই এখনো পর্যন্ত সংযম দেখিয়েছে। অপর একটি সূত্র রয়টার্সকে বলেছে, চীন ও তাইওয়ানকে বিভক্তকারী রেখার কাছে নৌবাহিনীর যাওয়া-আসা শুরু হয়েছে। 

তাইওয়ানের কর্মকর্তারা বলেছেন, চীনা বিমান ও যুদ্ধজাহাজ দ্বীপে আক্রমণের মহড়া দিয়েই যাচ্ছে। এমন প্রেক্ষাপটে হোয়াইট হাউস বলেছে, তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, চীনের এ ধরনের কার্যকলাপ এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। তাদের উসকানিমূলক, দায়িত্বজ্ঞানহীন ও ভুল পদক্ষেপ নিঃসন্দেহে নিরাপত্তা ঝুঁকি বাড়াবে।

তাইওয়ান প্রণালিতে চীনের সামরিক মহড়ার মধ্যেই গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর শান্তিপূর্ণ হওয়া সত্ত্বেও বেইজিং ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এই সম্পর্কিত আরও পড়ুন:

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির