হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণ থাইল্যান্ডে ৪ জনকে গুলি করে হত্যা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণাঞ্চলে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে এখনো ধরা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ব্যাংকক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেল ৫টার দিকে ব্যাংককের দক্ষিণে সুরাট থানি প্রদেশের খিরি রাত নিখোম জেলায় এ ঘটনা ঘটেছে। এলাকাটি ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজছে। 

স্থানীয় পুলিশ প্রধান ক্রিয়াংক্রাই ক্রাইকাইউ বলেছেন, কে বা কারা গুলি করে চারজনকে হত্যা করেছে। সন্দেহভাজন অপরাধীকে খোঁজা হচ্ছে। এর বাইরে বিস্তারিত কিছু বলেননি তিনি। 

থাইল্যান্ডে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটে। গত এক বছরে দেশটিতে বেশ কয়েকটি মারাত্মক বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। গত বছরের অক্টোবরে উত্তর-পূর্ব নং বুয়া লাম ফু প্রদেশে একজন সাবেক পুলিশ সার্জেন্ট গুলি করে ৩৬ জনকে হত্যা করেন। এর মধ্যে ২৪ জন শিশু ছিল। গত মাসে ফেচাবুরি প্রদেশে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির