হোম > বিশ্ব > এশিয়া

নারীদের মিছিলে তালেবানের পিপার স্প্রে  

আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কাজের অধিকার ফিরে পাওয়ার জন্য করা মিছিলে পিপার স্প্রে প্রয়োগ করেছে তালেবান বাহিনী। তিনজন আন্দোলনকারীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে।  

 বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ জন নারী কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে সমতা এবং ন্যায়বিচার বলে স্লোগান দিতে থাকেন। পরে তালেবান বাহিনী এসে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।  

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আন্দোলনকারী বলেন, ‘আমরা যখন কাবুল ইউনিভার্সিটির কাছে ছিলাম তখন তিনটি তালেবান গাড়ি আসে । একটি গাড়ি থেকে আমাদের ওপর পিপার স্প্রে প্রয়োগ করে। পিপার স্প্রে প্রয়োগের পর আমার চোখ জ্বলা শুরু করে। তখন আমি তাদের একজনকে বলেছি, আপনাদের লজ্জা হওয়া উচিত।’ 

আন্দোলনে অংশ নেওয়া আরও দুজন আন্দোলনকারী বলেন, আন্দোলনে অংশ নেওয়া এক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।  

এএফপির প্রতিনিধি জানান, এই ঘটনার দৃশ্য রেকর্ড করার সময় একজনের মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তালেবান বাহিনী। 

তালেবান ক্ষমতায় আসার পর সরকারি চাকরিতে নারীদের ফিরতে দেওয়া হয়নি। এখনো আফগানিস্তানে অনেক প্রাথমিক স্কুলে নারীদের যাওয়া নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি তাদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের দরজাও বন্ধ করেছে তালেবান।  

 এ ছাড়া নিকটাত্মীয় ছাড়া নারীদের দীর্ঘ পথ ভ্রমণও নিষিদ্ধ করেছে তালেবান সরকার। আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে নারী অভিনেতাদের অভিনীত সিরিয়াল সম্প্রচারও নিষেধ করা হয়েছে।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির