হোম > বিশ্ব > এশিয়া

লেবাননে বিস্ফোরিত পেজারগুলো তৈরি করেছিল হাঙ্গেরির কোম্পানি 

লেবাননের বিস্ফোরিত পেজারগুলো সরাসরি তাইওয়ান থেকে আসেনি। পেজারগুলো তৈরি করা হয়েছে ইউরোপের দেশ হাঙ্গেরিতে। তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপোলোর নামে হাঙ্গেরির বুদাপেস্টভিত্তিক কোম্পানি বিএসি এই পেজারগুলো তৈরি করেছিল। গতকাল বুধবার গোল্ড অ্যাপোলো বিষয়টি জানিয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, গোল্ড অ্যাপোলো কোম্পানি বলেছে, তারা বিএসিকে লাইসেন্স দিয়েছে এই পেজারগুলো তৈরি করার জন্য। তারা সরাসরি এই পেজারগুলোর উৎপাদনে জড়িত নয়। 

গত মঙ্গলবার হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত পেজারের সিরিজ বিস্ফোরণ ঘটে। এতে ৯ জন নিহত ও প্রায় ৩ হাজার জনআহত হয়। লেবাননের দুটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এই বিস্ফোরণের পেছনে দায়ী। সূত্রগুলোর দাবি, মোসাদ অন্তত ৫ হাজার পেজারে বিস্ফোরক বসিয়েছিল। 

গোল্ড অ্যাপোলোর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হু চিং-কুয়াং গতকাল বুধবার উত্তর তাইওয়ানিজ শহর নিউ তাইপেতে সাংবাদিকদের বলেন, ‘এই পণ্য আমাদের ছিল না। এটিতে কেবল আমাদের ব্র্যান্ড নেম ছিল।’ পরে কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহ ব্যবহৃত এআর-৯২৪ মডেলটি মূলত হাঙ্গেরির কোম্পানি বিএসি উৎপাদন করেছে এবং তারাই বিক্রি করেছে। 

বিবৃতিতে কোম্পানিটি বলেছে, গোল্ড অ্যাপোলো নির্দিষ্ট অঞ্চলে পণ্য বিক্রির জন্য আমাদের ব্র্যান্ডের ট্রেডমার্ক ব্যবহার করার অনুমোদন দিয়েছে বিএসিকে। পণ্যগুলোর নকশা ও উৎপাদন সম্পূর্ণরূপে বিএসি নিয়ন্ত্রণ করে। পরে এ বিষয়ে জানতে চেয়ে রয়টার্স বিএসিকে মেইল পাঠায়। কিন্তু কোম্পানিটি কোনো জবাব দেয়নি।

আরও পড়ুন:

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির