হোম > বিশ্ব > এশিয়া

জাপানে রান্না পছন্দ না হওয়ায় স্ত্রীকে পিটিয়ে শ্রীঘরে স্বামী

ভিডিও

প্রতীকী ছবি

জাপানের খাবার পছন্দ না হওয়ায় স্ত্রীকে পেটানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জাপান টুডে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি জাপানের হোক্কাইদোর ওবিহিরো শহরের বাসিন্দা। ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে কর্মরত এবং তাঁর স্ত্রীও পঞ্চাশোর্ধ্ব।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়ি ফেরেন স্বামী। স্ত্রী খাবার নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু খাবার মুখে দিয়েই খেপে যান স্বামী। এ নিয়ে প্রথমে স্ত্রীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে স্ত্রীর মুখে ও কপালে ঘুষি মারেন তিনি।

পরে ওই ব্যক্তি নিজেই জরুরি নম্বরে ফোনকল করে অ্যাম্বুলেন্স ডাকেন। পুলিশের তথ্যমতে, জরুরি নম্বরে ফোনকল করে ওই ব্যক্তি বলেন, ‘স্ত্রীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে। মনে হচ্ছে আমাদের একটা অ্যাম্বুলেন্স লাগবে।’ এরপর পুলিশ স্টেশনেও ফোনকল করেন ওই ব্যক্তি নিজেই। ফোনকল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে ধরে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রাতের খাবার পছন্দ না হওয়ায় স্ত্রীকে আঘাত করেছেন বলে স্বীকার করেছেন। তিনি মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানায়, পারিবারিক সহিংসতার এ ধরনের ঘটনা জাপানে উদ্বেগজনক হারে বাড়ছে। এসব অপরাধ কঠোরভাবে দমন করার চেষ্টা চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্থানীয় প্রশাসন ও সমাজকল্যাণ বিভাগ ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আইনি পদক্ষেপ আরও কঠোর করা প্রয়োজন।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির