হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ডে প্রবেশে বিদেশিদের জন্য বাধ্যতামূলক নতুন নিয়ম

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে ভ্রমণ কিংবা অন্য যেকোনো কারণে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশিদের জন্য আগামী ১ মে থেকে নতুন প্রবেশ নিয়ম চালু হচ্ছে। এই নিয়ম অনুযায়ী, দেশটিতে প্রবেশের আগে ‘থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড’ (টিডিএসি) পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার ‘ভিজিট ইউক্রেন’ নামে ভ্রমণবিষয়ক একটি পোর্টালের বরাতে জানা গেছে, থাইল্যান্ডে প্রবেশের আগে টিডিএসি ফরম পূরণ না করলে দেশটিতে কাউকে ঢুকতে দেওয়া হবে না। পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা ফরম পূরণ করতে হবে।

এই ডিজিটাল কার্ড তৈরি করা হয়েছে যেন সীমান্তরক্ষীরা আগত বিদেশিদের গুরুত্বপূর্ণ তথ্য আগেভাগেই জানতে পারে এবং প্রবেশপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারে।

থাইল্যান্ডে প্রবেশ করতে চাইছেন—এমন সকল বিদেশি নাগরিকের জন্য এই কার্ড পূরণ বাধ্যতামূলক। ওই ব্যক্তি ভ্রমণের জন্যই হোক কিংবা ব্যবসা বা ট্রানজিট—যেকোনো উদ্দেশ্যে থাইল্যান্ডে প্রবেশ করলেই তাঁকে কার্ডটি পূরণ করতে হবে।

টিডিএসিতে ব্যক্তিগত ও পাসপোর্ট-সংক্রান্ত তথ্য, ফ্লাইটের বিবরণ এবং থাইল্যান্ডে অস্থায়ী ঠিকানার তথ্য দিতে হবে।

এই কার্ড থাইল্যান্ড ইমিগ্রেশন ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে ভ্রমণের ৩ দিন আগের মধ্যে পূরণ করতে হবে। নিরাপত্তার স্বার্থে কার্ডটি পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে রাখা ভালো।

শহরবাসীর কল্যাণে পরিচয় গোপন করে ২১ কেজি সোনা দান

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন