হোম > বিশ্ব > এশিয়া

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার প্রস্তাব নাকচ করলেন শারদ পাওয়ার

ভারতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্মিলিত বিরোধীদের প্রার্থী হবেন না শারদ পাওয়ার। ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি–এনসিপির সভাপতি শারদ পাওয়ারের নির্বাচনে প্রার্থী না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মঙ্গলবার ইয়েচুরি সংবাদমাধ্যমকে এই তথ্য জানান। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার শারদ পাওয়ার দিল্লিতে ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডি রাজা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা প্রফুল প্যাটেল, পিসি চাক্কু এবং ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে পাওয়ার নিজে প্রার্থী না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

ইয়েচুরি বলেছেন, ‘আমাকে জানানো হয়েছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য শারদ পাওয়ার বিরোধীদের প্রার্থী হবেন না। অন্যান্য নামগুলো বিবেচনায় রয়েছে।’ 

শারদ পাওয়ারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পাওয়ার তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এমন কোনো প্রতিদ্বন্দ্বিতায় জড়াতে চান না যেখানে জয়ের সামান্যতম কোনো সম্ভাবনা নেই। 

এর আগে, এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছিল—ভারতের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি–বিজেপির বিরোধী দলগুলো। প্রার্থী বাছাই নিয়ে দেন–দরবার চলছে দলগুলোর মধ্যে। তখনই বিজেপি বিরোধী শিবির থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওঠে আসে শারদ পাওয়ারের নাম। দলের সাবেক এই নেতাকে সমর্থন দেওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল কংগ্রেসের তরফ থেকে। 

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির