হোম > বিশ্ব > এশিয়া

নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, ৪০ মরদেহ উদ্ধার

নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার সকালে দেশটির কাঠমান্ডু থেকে ছেড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটি পর্যটন এলাকা পোখারায় বিধ্বস্ত হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, উড়োজাহাজটিতে ৭২ আরোহী ছিলেন। এর মধ্যে ৬৮ জন যাত্রী আর ৪ জন ক্রু। এরই মধ্যে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উড়োজাহাজ কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নেপালে প্রায়ই উড়োজাহাজ দুর্ঘটনার খবর পাওয়া যায়। এর আগে গত বছর মে মাসে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ২২ আরোহীর সবাই নিহত হন।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির