হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় জিম্মি ১২ বাংলাদেশি উদ্ধার, সস্ত্রীক আরেক বাংলাদেশি গ্রেপ্তার

অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয় তাদের। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার একটি বাড়ি থেকে ১২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাঁদের মালয়েশিয়ায় কাজের জন্য পাচারের চেষ্টার করার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের অভিযোগ, তাঁদের জিম্মি করে রেখেছিল ওই দম্পতি।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে জানা যায়, গতকাল রোববার উত্তর সুমাত্রার পাদাংসিদিম্পুয়ান শহরের মাওয়ার স্ট্রিটে একটি ভাড়া বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা।

এ সময় পুলিশ বাংলাদেশি নাগরিক মোহাম্মদ সোলেহ রাজা (৩৮) ও তাঁর ইন্দোনেশীয় স্ত্রী নুর হালিমা সিতুমোরাংকে (৩৪) গ্রেপ্তার করে। ভুক্তভোগীদের ছয়টি পাসপোর্ট এবং দম্পতির মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

বাংলাদেশিরা জানান, তাঁদের মালয়েশিয়া পাঠানোর জন্য অর্থ দাবি করে জিম্মি করে রেখেছিলেন সোলেহ ও তাঁর স্ত্রী।

পাদাংসিদিম্পুয়ানের পুলিশের অ্যাডজাংক্ট চিফ কমিশনার উইরা প্রায়াত্না জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বাড়িতে একাধিক বিদেশির সন্দেহজনক উপস্থিতির তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া বাংলাদেশিরা জানান, অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে বাংলাদেশে একটি এজেন্সি তাঁদের থেকে ২৭ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ২১ হাজার টাকা) নেয়। কিন্তু তাঁদের সুমাত্রায় নিয়ে আসা হয়। এরপর সোলেহ জানান, তাঁদের মালয়েশিয়ায় নেওয়া হবে, তবে এর জন্য তাদের অতিরিক্ত ২ কোটি ১০ লাখ রুপিয়া (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা) দিতে হবে।

পুলিশ প্রধান উইরা জানান, এই ঘটনার তদন্ত চলছে। পাদাংসিদিম্পুয়ান জেলা পুলিশ এবং উত্তর সুমাত্রা পুলিশ ইমিগ্রেশন অফিস একসঙ্গে কাজ করছে।

গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের ১০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির