হোম > বিশ্ব > এশিয়া

দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ধসে পড়ল ভবন, নিহত ৯

ঢাকা : দক্ষিণ কোরিয়ার গুয়াঞ্জ শহরে পাঁচতলা একটি ভবন ধসে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের ওপর পড়েছে। এতে ৯ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। আহতদের অবস্থা গুরুতর। গতকাল বুধবার বিকেলে ঘটনাটি ঘটে। দেশটির দমকল সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বাসটি ১৭ জন যাত্রী নিয়ে নির্ধারিত স্টপেজে দাঁড়িয়ে ছিল।

কী কারণে ভবনটি ধসে পড়েছে তা এখনো পরিষ্কার নয়। আটকেপড়াদের উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

টেলিভিশনে দেওয়া ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম সেওক সান বলেছেন, ওই ভবন ও তার সংলগ্ন এলাকা থেকে লোকজনকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ইয়াং ইক জে ইয়োনহাপ নিউজকে বলেন, ‘ভবনটি যখন ধসে পড়ল, আমার কাছে মনে হচ্ছিল যেন পায়ের তলায় মাটি কাঁপছে। ধুলোর কারণে কিছুই দেখতে পাচ্ছিলাম না। ঘন কুয়াশার মতো ওই ধুলো কেটে যাওয়ার পর আমরা বাসের দিকে ছুটে গিয়ে প্রাথমিক উদ্ধারকাজ শুরু করি।’

ইয়াং ইক জে আরও বলেন, `আমি সিসিটিভি ফুটেজ খুঁজে বের করি। ভিডিওতে দেখি ভবনটি ধসে বাসে ওপর পড়েছে।

এর আগে ১৯৯৫ সালে দক্ষিণ কোরিয়ায় বড় ধরনের ভবনধসের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছিল।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির