হোম > বিশ্ব > এশিয়া

ঘূর্ণিঝড়ের আঘাতে ভিয়েতনামে ৫৯ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় ইয়াগির আঘাত এবং তার ফলে সৃষ্ট প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে ভিয়েতনামে ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৪৭ জন। গতকাল সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগি ইতিমধ্যেই অনেকটা শক্তি হারিয়েছে। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত থাকায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বৃষ্টিপাত না কমলে বন্যা-ভূমিধসের মতো দুর্ঘটনা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। গতকাল দেশটির আবহাওয়া বিভাগের এক পূর্বাভাসে বলা হয়, ল্যাং সন, কাও বাং, ইয়েন বাই এবং থাই এনগিয়েন প্রদেশও বন্যার ঝুঁকিতে রয়েছে। 

গত শনিবার দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ইয়াগি প্রথমে আঘাত হানে ফিলিপাইনের লুজন দ্বীপে। সেখানে ১৩ জনের প্রাণ কেড়ে নিয়ে এটি চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কো টু হয়ে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, যেসব এলাকার ওপর দিয়ে ইয়াগি বয়ে গেছে সেসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪৯ কিলোমিটার (৯২ মাইল) অতিক্রম করেছিল। 

প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে পড়েছে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ। এই অঞ্চলটিতে স্যামসাং ও ফক্সকনের মতো বিশ্বব্যাপী সুপরিচিত প্রযুক্তি সংস্থাগুলোর কারখানা রয়েছে।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির