হোম > বিশ্ব > এশিয়া

শ্রীনগরে বন্দুকযুদ্ধে নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। আজ বুধবার শ্রীনগরের রামগড় এলাকায় এই ঘটনা ঘটে।  স্থানীয় পুলিশের পক্ষ থেকে একটি টুইট বার্তায় এমনটি বলা হয়েছে। 

জম্মু কাশ্মীরের শীর্ষ পুলিশ কর্মকর্তা দিলবাগ সিং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন,  রামগড়ে যে ৩ সন্ত্রাসী গুলো নিহত হয়েছেন তার মধ্যে একজনকে শনাক্ত করা  হয়েছে। মেহরান নামে ওই সন্ত্রাসী সম্প্রতি কাশ্মীরে শিক্ষক খুনের সঙ্গে যুক্ত। তিনি বাইরের দেশ থেকে এসেছিলেন। 

এই ঘটনা প্রত্যক্ষদর্শীরা এনডিটিভিকে জানান,  রামবাগ ফ্লাইওভারের নিচে একটি ব্যস্ত বাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় এবং কয়েক মিনিটের মধ্যে তিনজন নিহত হয়। 

চলতি বছর ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১৪৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এদের মধ্যে ১২৭ জন স্থানীয় এবং ২১ জন বিদেশি। 

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির