হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় বয়কটের ডাকে ব্যবসার ক্ষতি, ম্যাকডোনাল্ডসের মামলা 

মালয়েশিয়ায় ইসরায়েলের সহযোগী পশ্চিমা প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দেওয়া একটি সংগঠনের বিরুদ্ধে মামলা করেছে ম্যাকডোনাল্ডস। ‘মিথ্যা ও মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে সংগঠনগুলোর বিরুদ্ধে করা মামলায় ৬ লাখ রিংগিত বা ১৩ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছে তারা। 

গতকাল শুক্রবার এক বিবৃতিতে ম্যাকডোনাল্ডস মালয়েশিয়া নিজেদের ‘অধিকার ও স্বার্থ’ রক্ষার জন্য বিডিএস মালয়েশিয়া নামে একটি সংগঠনের বিরুদ্ধে মামলা করার বিষয়টি নিশ্চিত করেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় ম্যাকডোনাল্ডসের লাইসেন্সধারী প্রতিষ্ঠান গেরবাং আলাফ রেস্টুরেন্টস এ মামলা করেছে। মামলায় বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংকশনস (বিডিএস) মালয়েশিয়া নামের সংগঠনকে বিবাদী করা হয়েছে। 

এদের বিরুদ্ধে অভিযোগ, বিডিএস মালয়েশিয়া ‘গাজায় ইসরায়েলের গণহত্যার’ সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ম্যাকডোনাল্ডসসহ কিছু কোম্পানিকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক পোস্ট করছে। গেরবাং আলাফ রেস্টুরেন্টসের অভিযোগ, বিডিএস মালয়েশিয়া জনসাধারণকে ম্যাকডোনাল্ডস বয়কট করার জন্য প্ররোচিত করছে। এর ফলে প্রতিষ্ঠানটির আউটলেট খোলার সময় কমিয়ে আনতে হয়েছে এবং এ কারণে তারা ক্ষতির মুখে পড়েছে এবং কর্মী ছাঁটাই করতে হয়েছে। 

তবে বিডিএস মালয়েশিয়া ফাস্টফুড কোম্পানিটির অভিযোগ ‘অস্বীকার’ করেছে এবং মামলার বিষয়টি আদালতের ওপর ছেড়ে দিয়েছে। 

প্রসঙ্গত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ার মানুষ এবং সরকার ফিলিস্তিনের পক্ষে কথা বলে আসছে। অন্য কিছু মুসলিম দেশের মতো এ দেশটিতেও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কিছু পশ্চিমা ফাস্টফুড ব্র্যান্ড বয়কটের ডাক দিয়েছে। এ আন্দোলনের লক্ষ্য ‘ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের’ বিপরীতে ইসরায়েলের পক্ষে আন্তর্জাতিক সমর্থন বন্ধ করা এবং আন্তর্জাতিক আইন মানতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির