হোম > বিশ্ব > এশিয়া

সবার আগে ঈদের দিন নিশ্চিত করল অস্ট্রেলিয়া

সবার আগে শাওয়াল মাসের চাঁদের দেখা পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আজ সোমবার সংযুক্ত আরব আমিরাত–ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ খবর জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে স্থানীয় সময় অনুযায়ী, আগামী বুধবার অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দেশটি।

প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখতে বিশ্বজুড়ে মুসলিম জনগোষ্ঠী বিভিন্ন উপায়ে পর্যবেক্ষণ চালাচ্ছে। এর মধ্যে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল বলেছে, স্থানীয় ও বৈশ্বিক মানমন্দিরে বর্ধিত অনুসন্ধানের পর সিডনিতে মাসের নতুন চাঁদ দেখার সুনির্দিষ্ট সময়সীমা জানা গেছে।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে যে, মঙ্গলবার (৯ এপ্রিল) নির্দিষ্ট সময়ের মধ্যেই সিডনি এবং পার্থ থেকে নতুন চাঁদের দেখা মিলবে। এর ফলে মঙ্গলবারই চলমান রমজান মাসের শেষ দিন হতে যাচ্ছে। পরদিন বুধবার উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল বলেছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে নতুন চাঁদের উদয়, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। এই পদ্ধতিটি বিশিষ্ট বৈশ্বিক ইসলামি পণ্ডিত পরিষদ দ্বারা গৃহীত পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন মতামতকে স্বীকৃতি ও সম্মান করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সাধারণ মূল্যবোধ এবং স্বার্থ সংরক্ষণে ঐক্যের ওপর জোর দেয়।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির