হোম > বিশ্ব > এশিয়া

আত্মঘাতী হামলায় নিহতদের পরিবারকে পুরস্কৃত করল তালেবান

আফগানিস্তানের সাবেক সরকারের আমলে আত্মঘাতী হামলায় নিহত তালেবান সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। তাঁদের প্রত্যেকের পরিবারকে ১১১ ডলার বা ৯ হাজার ৪৯৮ টাকা এবং কিছু জমি ও কাপড় দিয়েছে বর্তমান আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তালেবান সদস্য সিরাজুদ্দিন হাক্কানি। যুক্তরাষ্ট্র তাঁর মাথার দাম এক কোটি ডলার নির্ধারণ করেছিল। তিনি কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সাবেক আফগান সরকারের আমলে আত্মঘাতী হামলায় নিহত পরিবারের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করেন।

তবে এ সময় ফটোগ্রাফাররা তাঁর মুখের ছবি তোলেননি।

টুইটারে দেওয়া একটি বিবৃতিতে সিরাজুদ্দিন হাক্কানি শহীদ ও মুজাহিদদের জিহাদ ও আত্মত্যাগের প্রশংসা করেন। পাশাপাশি তাঁদেরকে ইসলাম ও দেশের বীর বলে অভিহিত করেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোস্তি বলেন, প্রত্যেক পরিবারকে ১০ হাজার আফগানি অর্থ সহায়তা এবং জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির